বরগুনায় রেশনের সব চাল পরিবহন শ্রমিকদের দিয়ে দিল পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় রেশনের সব চাল পরিবহন শ্রমিকদের দিয়ে দিল পুলিশ

বরগুনায় রেশনের সব চাল পরিবহন শ্রমিকদের দিয়ে দিল পুলিশ




বরগুনা প্রতিনিধি॥ নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পুরো দেশের ন্যায় বরগুনায়ও বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। এতে চরম বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। তাই কর্মহীন হয়ে পড়া পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক সহায়তা প্রদান করেছে বরগুনা জেলা পুলিশ।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বরগুনার তিনশতাধিক পরিবহন শ্রমিকের মাঝে নিজেদের রেশনের ৩০ কেজি করে চাল বিতরণ করেন বরগুনা জেলা পুলিশ। নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অসহায় ও কর্মহীন পড়া শ্রমিকদের পাশে দাঁড়াতে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এ উদ্যোগকে ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ বলছেন বরগুনার সচেতন মহল। বরগুনার টাউন হল বাসস্ট্যান্ডে এসব খাদ্য সহায়তা করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।

 

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, মুজিব বর্ষে আমরা অঙ্গীকার করেছিলাম পুলিশ হবে জনতার। এ স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।

 

তিনি আরো বলেন, আমরা সরকারি চাকরি করি। তাই সবাই বেতন পাচ্ছি। কিন্তু আমাদের তৎপরতায় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়াতে এ উদ্যোগটি নিয়েছে। এই সংকটময় মুহূর্তে বরগুনা জেলা পুলিশের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এইদিকে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দিন সাবু বলেন, অনেকে মনে করেন পরিবহন শ্রমিকদের অনেক টাকা পয়সা আছে। তারা অসহায় নয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিবহন শ্রমিকরা কাজ না করলে টাকা পান না। বরগুনায় যান চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা অসহায় হয়ে পড়েছেন। এ সংকটময় মুহূর্তে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য বরগুনা জেলা পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD