বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনায় রিফাত হত্যা: আসামি রাব্বী আকন গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:52:37 am, Friday, 12 July 2019
  • 4 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি রাব্বী আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় বরগুনা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাব্বী বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের আবুল কালামের ছেলে।তাকে গ্রেপ্তারের পর বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন সংবাদ সম্মেলন করেছেন।সেখানে তিনি জানিয়েছেন, এ পর্যন্ত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ছয়জনসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার রাতে সন্দেহভাজন আসামি হিসেবে রাতুল সিকদার নামে একজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়।বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, রাতুলকে ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে গত ১ জুলাই মামলার ১১ নম্বর আসামি অলি ও তানভীর, ৪ জুলাই রাতে ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসান, ৫ জুলাই রাতে মো. সাগর ও নাজমুল হাসান এবং ১০ জুলাই রাতে রাফিউল ইসলাম রাব্বী আদালতে হাজির হয়ে বিচারকের সামনে রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এখন পর্যন্ত সাতজন আসামি হত্যার দায় স্বীকার করেছে বলে হুমায়ূন জানান।

প্রধান আসামী নয়ন বন্ড ২ জুলাই ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে ৩ জুলাই রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।রিফাত ফরাজীকে হত্যা মামলায় ৭ দিন জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র মামলায় আরও ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

কামরুল হাসান সাইমুন, আরিয়ান শ্রাবণ ও টিকটক হৃদয়কে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।গত ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল যুবক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।পরে রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনায় রিফাত হত্যা: আসামি রাব্বী আকন গ্রেপ্তার

প্রকাশের সময় : 12:52:37 am, Friday, 12 July 2019