বরগুনায় রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:33:33 am, Tuesday, 27 October 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।

বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন।

রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন আদালত। আসামিপক্ষের প্রত্যাশা ন্যায়বিচারের।

রিফাতের বাবা ও মামলার বাদি মো. আবদুল হালিম দুলাল শরীফ বলেন, আদালতের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে রায় দেবেন তা আমি মাথা পেতে নেব। আমার বিশ্বাস- যারা আমার ছেলে হত্যায় জড়তি শুধু তারাই শাস্তি পাবে।

গত ১৪ অক্টোবর (বুধবার) আদালতে এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায়ের জন্য দিন ধার্য করেন।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকণ্ড ঘটে। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে।

গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। এরপর ১৩ জানুয়ারি থেকে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মামলায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরগুনায় রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ

প্রকাশের সময় : 03:33:33 am, Tuesday, 27 October 2020