সংবাদ শিরোনাম:

বরগুনায় রাস্তার পাশে যুবকের মরদেহ, পকেটে মিলল জন্মনিবন্ধন সনদ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:59:20 am, Friday, 16 April 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর রাস্তার পাশে চর থেকে মো. জহিরুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাস্তার পাশে খেয়াঘাট সংলগ্ন খাকদন নদীর চরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

বরগুনা থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় যুবকের প্যান্টের পকেট থেকে মোবাইল, মানিব্যাগ ও একটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়। সনদে যুবকের নাম মো. জহিরুল, বাবা সেলিম হাওলাদার, গ্রাম তুলসীবাড়ীয়া, ইউনিয়ন কেওড়াবুনিয়া উল্লেখ রয়েছে। জহিরুল পৌরসভার কড়ইতলা কালিকাবাড়ী এলাকায় দুখি নামে একজনের ডেকোরেটর কর্মচারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে সম্ভবত আত্মহত্যা করেছেন জহিরুল। পরে দড়ি ছিঁড়ে পাশে মরদেহ পড়ে যায়। পুলিশ গাছের সঙ্গে থাকা ঝুলন্ত দড়ি উদ্ধার করেছে। তবে আত্মহত্যার রহস্য জানার চেষ্টা করছে পুলিশ।

বরগুনা থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, জন্মনিবন্ধন সনদে পাওয়া পরিচয় সঠিক আছে। অভিভাবক যোগাযোগ করেছে। মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় রাস্তার পাশে যুবকের মরদেহ, পকেটে মিলল জন্মনিবন্ধন সনদ

প্রকাশের সময় : 11:59:20 am, Friday, 16 April 2021