সংবাদ শিরোনাম:

বরগুনায় যুবককে ঘরে লুকিয়ে রাখেন গৃহবধূ,দিলেন ধর্ষণ মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:36:28 pm, Saturday, 2 October 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বিয়ে হয়েছে চার আগে। এর কিছুদিন পর পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন গৃহবধূ। মধ্যরাতে তার ঘরে লুকিয়ে ছিলেন প্রেমিক। অপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে পরিবারের সদস্যরা। এরপর প্রেমিকের পরিবার তাদের বিয়ের আশ্বাস দেয়। আশ্বাসে কেটে যায় দুইদিন। এরপরও বিয়ে গৃহবধূকে বিয়ে করেননি প্রেমিক।

শুক্রবার (১ অক্টোবর) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে প্রেমিক আসাদুল ইসলাম নাইমের (২১) বিরুদ্ধে তালতলী থানায় ধর্ষণ মামলা করেন। রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বরগুনার তালতলী উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওই যুবককে মোবাইলে ফুপুর বাড়িতে ডেকে এনে ঘরে লুকিয়ে রাখেন গৃহবধূ। পরে রাত ২টায় তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন গৃহবধূর ফুপা।

এ সময় ছেলের পরিবারকে সংবাদ দিলে তারা বিয়ের আশ্বাস দেয়। ঘটনার দুদিন পরও ছেলের পরিবার কোনো ব্যবস্থা না করায় শুক্রবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে তালতলী থানায় ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে একই দিন রাতেই নাইমকে গ্রেপ্তার করে পুলিশ। তালতলী থানার ওসি মো.কামরুজ্জামান মিয়া বলেন, নাইমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় যুবককে ঘরে লুকিয়ে রাখেন গৃহবধূ,দিলেন ধর্ষণ মামলা

প্রকাশের সময় : 11:36:28 pm, Saturday, 2 October 2021