সংবাদ শিরোনাম:

বরগুনায় মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণে প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:54:02 pm, Wednesday, 6 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে মেয়ের সামনে মাকে গণধর্ষন করায় ধর্ষন চেষ্টার মামলা হওয়ায় ১নম্বর আসামি এমাদুল (৩৫) বুধবার সকালে তালতলী থানায় এসে আত্মসমর্পণ করে। পুলিশ দুপুরেই এমাদুলকে আদালতে সোপর্দ করে।

মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ ঘটনার ৮দিনের মাথায় গণমাধ্যমের সংবাদে ঘটনাটি ভাইরাল হওয়ায় পুলিশ ওই নারীকে খবর দিয়ে এনে ১৮ঘন্টা থানায় আটকে রেখে ৩০ এপ্রিল ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা নেন। গণধর্ষন ঘটনাটি ধর্ষন চেষ্টার মামলা হওয়ায় গণধর্ষনের খবরসহ ওই নারীর বক্তব্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে মামলার প্রধান আসামি মটরসাইকেল চালক জহিরুল আকনকে পটুয়াখালী র‌্যাব ৮ গ্রেফতার করে থানায় সোপর্দ করে।

মঙ্গলবার অপর আসামি নজরুলের আত্মসমর্পনের খবর পেয়ে পুলিশ সকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এ পর্যন্ত গণধর্ষনের সাথে জড়িত ৫জনের ২জন গ্রেফতার ও ১জন আত্মসমর্পণ করেছে। বুধবার বাকী আসামীদের আত্মসমর্পনের কথা থাকলেও থানা পুলিশের কৃতিত্ব অর্জনের জন্য এমাদুল একাই আত্মসমর্পণ করেন। বাকীরাও আত্মসমর্পণ করবে বলে সুত্রটি জানান।

মামলার ১নম্বর আসামি এমাদুলের স্ত্রী জানান, তার স্বামী এ মামলায় আসামি হওয়ায় নিজের ভুল বুজতে পেরে বুধবার সকালে থানায় এসে আত্মসমর্পণ করেন। অপর ২ আসামি সোহাগ ও সাইদুলেরও থানায় আত্মসমর্পণ করার কথা রয়েছে।
এদিকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী তালতলী সার্কেল) মো. মহরম আলী ওই ভুক্তভোগী নারীকে নিয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ওসি মো. কামরুজ্জামান জানিয়েছে, ধর্ষন চেষ্টার মামলার ১নম্বর আসামি এমাদুলকে নিদ্রা এলাকা থেকে বুধবার ভোর রাত ৩টার দিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণে প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের সময় : 05:54:02 pm, Wednesday, 6 May 2020