সংবাদ শিরোনাম:

বরগুনায় মায়ের সামনে সন্তানকে কবুতর চুরির অপবাদে পিটিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:46:35 am, Tuesday, 9 June 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় কবুতর চুরির অপবাদে লোহার পাইপের সঙ্গে বেধেঁ এক কিশোরকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫জুন) বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে সোমবার মারধরের একটি ভিডিও ভাইরাল হয়।

জানা যায়, ওই গ্রামের নিজাম সিকদারের ছেলে কিরণ কবুতর পালন করে। বৃহস্পতিবার তার কবুতর চুরি হয়। শুক্রবার সকালে কিরণ ও তার বাবা নিজাম সিকদার একই গ্রামের জলিলের ছেলে সজিবকে ধরে পরীরখাল বাজারে নিয়ে আসে।

শত মানুষের সামনে কবুতর চুরির অপবাদে সজিবকে লোহার পাইপের সঙ্গে পিছনে হাত বেঁধে কিরণ ও তার বাবা নিজাম সিকদার বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। বর্বরতার দৃশ্য শত মানুষ দেখে ভিডিও ধারণ করলেও কেহ প্রতিবাদ করতে সাহস পায়নি।

সজিবের মা রেণু বেগম বলেন, আমি একজন মা হয়ে ছেলের নির্যাতন চোখের সামনে দেখতে হয়েছে। স্থানীয় ভাবে কারো কাছে বিচার না পেয়ে ছেলেকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে বরগুনা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাচান ঝন্টু বলেন, এই বর্বরতার উপযুক্ত বিচার হওয়া উচিৎ।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, আমরা কিরণের মায়ের অভিযোগ রেকর্ড করেছি। এ ঘটনায় জড়িত কিরণকে সোমবার আটক করা হয়েছে। অপরাধী যেই হোক কোনো ছাড় দেয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় মায়ের সামনে সন্তানকে কবুতর চুরির অপবাদে পিটিয়ে জখম

প্রকাশের সময় : 12:46:35 am, Tuesday, 9 June 2020