বরগুনায় ভোট না দেওয়ায় নারীর হাতের রগ কর্তন !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:34:45 pm, Tuesday, 2 April 2019
  • 3 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ভোট দেয়ার অপরাধে মাফিয়া বেগম (৪০) নামে এক নারীর হাতের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে ঘোড়া প্রতীকের সমর্থক সিদ্দিক মাদবরের বিরুদ্ধে।ঘটনা ঘটেছে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে।স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার টেপুড়া গ্রামের সিদ্দিক মাদবর সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুর পক্ষে প্রতিবেশী জহিরুল ইসলামের স্ত্রী মাফিয়ার বেগমের কাছে ভোট চায়। কিন্তু মাফিয়া বেগম তার পছন্দের প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকানের আনারস প্রতীকে ভোট দেয়। এ ঘটনা জানতে পারে সিদ্দিক।

মঙ্গলবার সকালে মাফিয়া বেগম সিদ্দিক মাদবরের বাড়ির টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় সিদ্দিক মাদবর প্রতিবেশী মাফিয়া বেগমকে আনারস প্রতীকে ভোট দেয়ার কারণ জানতে চায়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিদ্দিক মাদবর ক্ষিপ্ত হয়ে মাফিয়া বেগমের বাম হাতে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে মাফিয়া বেগমের বাম হাতের কব্জির রগ কেঁটে যায়। এ সময় তার ডাক চিৎকারে মেয়ে লিমা বেগম (২০) এগিয়ে এলে সিদ্দিক মাদবরের স্ত্রী লিলি বেগম ও পুত্র সুমন লিমাকে পিটিয়ে আহত করে। দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মাফিয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরঙ্গ হাজরা বলেন, মাফিয়া বেগমের বাম হাতের রগ কেঁটে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মাফিয়া বেগম বলেন, সিদ্দিক মাদবর আমার কাছে ঘোড়া প্রতীকে ভোট চেয়েছিল। আমি তার কথায় ভোট না দিয়ে আমার পছন্দের প্রতীক আনারসে ভোট দিয়েছি। আনারসে ভোট দেয়ার অপরাধে সিদ্দিক মারবর আমাকে কুপিয়েছে এবং তার স্ত্রী লিপি ও ছেলে সুমন আমার মেয়ে লিমাকে পিটিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।অভিযুক্ত সিদ্দিক মাদবরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে লিয়া জানান, সকালে ঝগড়া হয়েছিল। তবে আমার বাবা কাউকে মারধর করেনি।আমতলী থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরগুনায় ভোট না দেওয়ায় নারীর হাতের রগ কর্তন !

প্রকাশের সময় : 06:34:45 pm, Tuesday, 2 April 2019