বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনায় ভেজাল কীটনাশকে কৃষকের সর্বনাশ, দুই দোকান সিলগালা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:31:30 pm, Monday, 22 March 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ ভেজাল কীটনাশক বিক্রি করায় বরগুনার মেসার্স মা ট্রেডার্স এবং লিজা এন্টারপ্রাইজ নামে দুই দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান দুটি সিলগালা করা হয়।

সোমবার দুপুরে বরগুনা বাজারের নজরুল ইসলাম সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওই দুই দোকান থেকে চার লাখ টাকার ভেজাল কীটনাশক জব্দ করা হয়। এরমধ্যে মা ট্রেডার্সের মালিকের নাম মো. ইব্রাহিম। আর লিজা এন্টারপ্রাইজের মালিকের নাম মো. মোতাহার মোল্লা

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকার কৃষক মো. রাসেল মা ট্রেডার্স থেকে কীটনাশক কিনে তার আবাদ করা তিন একর জমিতে প্রয়োগ করেন। এতে তিন একর জমি ডাল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে রাসেল উপজেলা কৃষি কর্মকর্তাদের দ্বারস্থ হলে তারা পরীক্ষা-নিরীক্ষা করে ভেজাল কীটনাশক প্রয়োগের বিষয়টি নিশ্চিত হন। এরপর ক্ষতিগ্রস্ত কৃষক রাসেলের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তাদের নিয়ে ভেজাল কীটনাশক বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। অভিযানের সময় দুটি দোকান থেকে চার লাখ টাকার ভেজাল কীটনাশক জব্দ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ডাল নষ্ট হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষক রাসেল আমাদের শরণাপন্ন হন। পরে কীটনাশক ভেজাল থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ভেজাল কীটনাশক বিক্রির দায়ে মা ট্রেডার্সের মালিক মো. ইব্রাহীমকে ২০ হাজার টাকা ও লিজা এন্টারপ্রাইজের মালিক মো. মোতাহার মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দুই দোকান থেকে চার লাখ টাকার ভেজাল কীটনাশক জব্দ করায় তাদের দোকান দুটি সিলাগালা করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট বরগুনায় নিয়মিত পরিচালিত হবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনায় ভেজাল কীটনাশকে কৃষকের সর্বনাশ, দুই দোকান সিলগালা

প্রকাশের সময় : 09:31:30 pm, Monday, 22 March 2021