বরগুনায় বেড়িবাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় বেড়িবাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার

বরগুনায় বেড়িবাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পায়রা নদীতে বেড়ি বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। চিনা কন্সস্ট্রাকশন কোম্পানী বেড়ি বাঁধে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বপক্ষে সাফাই গাইলেও ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসকের আশ্বাস, অভিযোগ প্রমাণিত হলে নেয়া হবে ব্যবস্থা।

বরগুনার পায়রা নদী। ভাঙন ঠেকাতে পুরাকাটা ফেরিঘাট-গোলবুনিয়া হয়ে বরগুনা শহর পর্যন্ত নির্মাণ হচ্ছে বেড়িবাঁধ। সাড়ে ৩৭ কিলোমিটারের এ বেড়িবাঁধ নির্মাণের কাজ পায় চীনা কোম্পানি, চংগিং ইন্টারন্যাশনাল কন্সস্ট্রাকশন করপোরেশন। তবে স্থানীয়দের অভিযোগ, এখানে মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বালু। যাতে অল্প দিনেই বিলীন হওয়ার শঙ্কা হাজার কোটি টাকার বাঁধটি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি, সঠিক নিয়ম মেনেই কাজ করছেন তারা। যদিও তদন্তে কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। আর বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, অভিযোগ প্রমাণিত হলে নেয়া হবে ব্যবস্থা। ১১শ’ ১১ কোটি টাকা বরাদ্দের এ বেড়িবাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা আগামী বছর জানুয়ারি মাসে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD