বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মারধর, অপমানে আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:29:46 pm, Saturday, 6 March 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মারধর করায় মতি হাওলাদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মতি হাওলাদার তেতুলবাড়িয়া গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের হারুন শিকদারের মেয়ে ময়ূরীর সঙ্গে একই গ্রামের মতি হাওলাদারের সাথে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েকদিন আগে মতির এক আত্মীয় ময়ূরীর বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে ময়ূরীর বাবা হারুন শিকদার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।

এরপর গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ময়ূরীর বাড়ির সামনে মতিকে ঘুরাঘুরি করতে দেখলে ময়ূরীর বাবা মা ও ভাইদের সাথে কথার কাটাকাটি হয়, একপর্যায়ে তারা মতিকে এলোপাথাড়ি মারধর করে।

তারা জানান, পরে সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা শহিদ খান নদীর পাড়ে মাছ ধরতে গেলে একটি গাছের সাথে মতির লাশ ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই হারুন শিকদারের পরিবার পলাতক রয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউই থানায় কোন অভিযোগ দেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মারধর, অপমানে আত্মহত্যা

প্রকাশের সময় : 10:29:46 pm, Saturday, 6 March 2021