বরগুনায় বিদ্যুতের খুটি ভেঙ্গে ট্রাক ও ভেকু ঝাঁপ দিলো পুকুরে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় বিদ্যুতের খুটি ভেঙ্গে ট্রাক ও ভেকু ঝাঁপ দিলো পুকুরে

বরগুনায় বিদ্যুতের খুটি ভেঙ্গে ট্রাক ও ভেকু ঝাঁপ দিলো পুকুরে




পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় ব্রীজের ওঠার সময় ভেকুবাহি ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাত সোয়া ৪টার দিকে পাথরঘাটা পৌর শহরের ব্রীজের দক্ষিণ পাড়ে বনবিভাগের সামনে এ ঘটনা ঘটে।

এসময় পল্লী বিদ্যুতের খুটি ও ট্রান্সফরমার ভেঙ্গে বিদুৎ বিচ্ছিন্ন থাকে প্রায় ৮ ঘন্টা। পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে উদ্ধার কাজ চেষ্টা করেও ব্যর্থ হয়। ওই ট্রাকের চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। প্রতক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ভেকু নিয়ে নতুন বাজার ব্রীজের ওঠার সময় বৃহস্পতিবার ভোররাত সোয়া ৪টার দিকে পাথরঘাটা পৌর শহরের ব্রীজের দক্ষিণ পাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বনবিভাগের পুকুরে পরে যায়।

এসময় ওই ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতের খুটি ভেঙ্গে যায় এবং ট্রান্সফরমার ফেটে যায়। তাৎক্ষনিক পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার করার জন্য চেষ্টা করে। কিন্তু ওই ট্রাক ভারী হওয়ায় আর উদ্ধার সামগ্রী না থাকায় উদ্ধার করা যায়নি। পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে উদ্ধারের জন্য যাই। কিন্তু ট্রাক ও ভেকু ভারী হওয়ায় আর আমাদের ভারী সামগ্রী না থাকায় উদ্ধার সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD