বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরগুনায় বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি, বাসচাপায় গেল প্রাণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:31:39 pm, Sunday, 27 June 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন স্থানে বাবার সঙ্গে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় মোহাম্মদ আবদুল্লাহ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা এ আর এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব ১১-০১৩৬) একটি যাত্রীবাহী বাস আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার বাসস্ট্যান্ড অতিক্রম করে। এসময় শিশু মোহাম্মদ আবদুল্লাহ তার বাবার হাত ধরে সড়কটি পার হতে থাকে। কিন্তু সে আর ওপারে যেতে পারেনি। দ্রুতগামী ওই বাসটির শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত শিশু মোহাম্মদ আবদুল্লাহ উপজেলার পাতাকাটা গ্রামের হাবিবুর রহমান পাহলানের ছেলে। ঘাতক বাসটি আমতলীর বটতলা থেকে আটক করা হলেও বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এবং লাশের ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হলে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, ‘নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরগুনায় বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি, বাসচাপায় গেল প্রাণ

প্রকাশের সময় : 10:31:39 pm, Sunday, 27 June 2021