বরগুনায় ফায়ার সার্ভিসের কারণে রক্ষা পেলো শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বরগুনায় ফায়ার সার্ভিসের কারণে রক্ষা পেলো শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর

বরগুনায় ফায়ার সার্ভিসের কারণে রক্ষা পেলো শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর

বরগুনায় ফায়ার সার্ভিসের কারণে রক্ষা পেলো শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর




পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় পূর্ব মাথা মাছ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।

 

আগুন লাগার কিছুক্ষণ পরেই পাথরঘাটার ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর চারটি দোকান পুড়ে যায়। এর মধ্যে কালাম মিয়ার দুটি ও সেন্টু মিয়ার দুটি দোকান বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী জয় বিশ্বাস, এসমে শিকদার, কবিরসহ একাধিক ব্যক্তি জানান, রাত সোয়া ৩টার দিকে মসজিদের মাইকে আগুন লাগার প্রচার শুনে ঘর থেকে বের হয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানাতে পারেনি কেউ।

 

তারা আরো জানান, সময়মতো ফায়ার সার্ভিস না এলে এবং এলাকাবাসীর সহযোগিতা না করলে কয়েক শ’ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যেত।

 

আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD