সংবাদ শিরোনাম:

বরগুনায় পুলিশী নিরাপত্তায় রিফাতের বাবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:42:23 am, Wednesday, 30 September 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ১০ আসামির রায় ঘোষণা হবে আজ । আজ সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন। এদিকে রায়কে কেন্দ্র করে রিফাতের বাবার নিরাপত্তায় দু’জন গানম্যান দিয়েছে পুলিশ। এছাড়াও পুলিশি নিরাপত্তা আনা হয়েছে রিফাতের বাড়িও। পুলিশী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন রিফাতের বাবা মো. আব্দুল হালিম দুলাল শরীফ।

তিনি বলেন, আমার সার্বক্ষণিক নিরাপত্তায় বরগুনা জেলা পুলিশের দু’জন অস্ত্রধারী সদস্য আমার সঙ্গে থাকছেন। এছাড়া বাড়িতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ সময় তিনি পরিবার সদস্যদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আগামীকাল আমার একমাত্র ছেলে হত্যা মামলার রায় ঘোষণা হবে। এ রায়কে কেন্দ্র করে আমাদের ওপর হামলার আশঙ্কা রয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। সার্বক্ষণিক আমাদের সঙ্গে পুলিশ থাকায় আমাদের সে শঙ্কা দূর হয়েছে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মহরম আলী বলেন, রিফাতের বাবা ও তার পরিবারের নিরাপত্তায় আমরা পুলিশ সদস্য মোতায়েন করেছি। রিফাতের বাবার নিরাপত্তায় সার্বক্ষণিক দুজন গানম্যান তার সঙ্গে থাকবেন। এছাড়াও তার বাড়িতে আমাদের পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় পুলিশী নিরাপত্তায় রিফাতের বাবার

প্রকাশের সময় : 12:42:23 am, Wednesday, 30 September 2020