বরগুনায় পান বরজের ভেতরে ডেকে নিয়ে শিশু ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় পান বরজের ভেতরে ডেকে নিয়ে শিশু ধর্ষণ

বরগুনায় পান বরজের ভেতরে ডেকে নিয়ে শিশু ধর্ষণ

বরগুনায় পান বরজের ভেতরে ডেকে নিয়ে শিশু ধর্ষণ




বরগুনা প্রতিনিধি॥ বাবা-মাকে পান দেওয়ার কথা বলে পান বরজের ভেতরে ডেকে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আব্দুর রশিদ হাওলাদারকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে বরগুনার আমতলী উপজেলার রায়বাল গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

 

দাদার বাড়ি থেকে ফেরার পথে পান বরজের সামনে বৃদ্ধ আব্দুর রশিদ শিশুর বাবা মাকে পান দেওয়ার কথা বলে বরজের পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। ওই ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আব্দুর রশিদ পালিয়ে যায়। পরে শিশুটিকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

 

হাসপাতালের চিকিৎসক ডা. সুমন খন্দকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষক আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির বাবা মামলা করেছেন। পুশিশু কন্যার বাবা কান্নাজনিত কন্ঠে বলেন, আব্দুর রশিদ হাওলাদার আমার শিশু কন্যাকে পান দেয়ার কথা বলে বরজের ভিতরে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

 

 

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আব্দুর রশিদ হাওলাদারকে গ্রেফতার করে এবং শিশুটির জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD