বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনায় নিয়ন্ত্রণহীন অটোরিকশার দাপট সড়কে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:07:50 pm, Thursday, 18 November 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী পৌর শহরে নিয়ন্ত্রণহীন ও নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ছড়াছড়িতে এবং বিশৃঙ্খল অবস্থায় চলাচল করায় সড়ক জুড়ে যানজট লেগেই থাকে। এতে পৌরশহরে বসবাসরত মানুষরা অতিষ্ঠ হয়ে অবৈধ অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছে।

সরেজমিন আমতলী পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, শহরের মধ্যে অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশার ফলে মানুষের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড, একে স্কুল চৌরাস্তা, বাঁধঘাট চৌরাস্তা, ফেরিঘাট, লঞ্চঘাট, বটতলা, তিন রাস্তার মোড়, মাছ ও সবজি বাজার, উপজেলা পরিষদ গেট এবং পুরান বাজার এলাকায় বেশিরভাগ সময় যানজট লেগে থাকে। ফলে সময়ের কাজ সময়ে করতে না পেরে ভোগান্তিতে পড়েন অনেকে।

আমতলী পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরে আমতলী পৌরসভায় প্রথম ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল শুরু করলেও ২০১৭-১৮ অর্থবছরে অটোরিকশার নিবন্ধন শুরু করে পৌরকর্তৃপক্ষ। বর্তমানে পৌরসভার নিবন্ধিত অটোরিকশার (ইজিবাইক) সংখ্যা সহাস্রাধিক হলেও বাস্তবে এর সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি হবে।

অপরদিকে উপজেলার ৭টি ইউনিয়নের গ্রাম-গঞ্জে চলাচল করা অটোরিকশাগুলো দিনে আমতলী পৌর শহরে এসে চলাচল করে আবার রাতে গ্রামে ফিরে যায়। এতে পৌর শহরে যানজট বেশি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। এ থেকে পরিত্রাণ পেতে দ্রুত অবৈধ অটোরিকশা বন্ধের দাবি তাদের।

আমতলী পৌরসভার ৪নম্বর ওয়ার্ড (পুরাতন বাজার এলাকার) বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক গাজী রফিকুল ইসলাম বলেন, আমতলী পৌর শহরে মানুষের চলাচলে যে পরিমাণ ব্যাটারিচালিত অটোরিকশা প্রয়োজন তার প্রায় দ্বিগুণেরও বেশি রিকশা শহরে চলাচল করছে। তাই শহর ঝুড়ে যানজট লেগেই থাকছে। এতে ভোগান্তিতে পড়ে পৌরবাসী।

আমতলী মফিজ উদ্দিন বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির মাহমুদ বলেন, পৌর শহর ও শহরের বাহিরে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটে তার অধিকাংশ ব্যাটারিচালিত অটোরিকশার কারণেই ঘটে। কারণ অধিকাংশ অটোরিকশা চালক অদক্ষ, তারা বিশৃঙ্খল অবস্থায় রিকশা চলাচল করার কারণেই বেশি দুর্ঘটনা ঘটছে।

আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান মুঠোফোনে বলেন, লাইসেন্স ছাড়াও অবৈধ অটোরিকশা শহরে চলাচল করছে। অবৈধ অটোরিকশা বন্ধ এবং শহরে যানজট লাগবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

আমতলী ট্রাফিক পরিদর্শক আ. খালেক মুঠোফোনে বলেন, পৌর শহরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার কোনো অভাব নেই। ফলে শহরে প্রতিনিয়ত যানজট বেড়েই চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনায় নিয়ন্ত্রণহীন অটোরিকশার দাপট সড়কে

প্রকাশের সময় : 10:07:50 pm, Thursday, 18 November 2021