সংবাদ শিরোনাম:

বরগুনায় নিখোঁজ যুবকের লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:00:11 pm, Monday, 11 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা এলাকায় নিখোঁজের ১৫ দিন পর খাল থেকে জামাল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বরগুনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবির হোসেন মোহাম্মদ ভয়েস অব বরিশালকে বলেন, রোজার আগের দিন থেকে জামাল নিঁখোজ ছিলেন। তার ভাই কামাল এ ব্যাপারে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

ওসি আরো বলেন, স্থানীয় এক ব্যক্তি খালে মাছ ধরতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিখোঁজ জামালের স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে জামালের লাশ শনাক্ত করে।

জামালের ভাই কামাল জানান, জামাল বরইতলা-বাইনচটকি ঘাটে খেয়া পাড়াপাড়ের কাজ করতেন। রোজার একদিন আগে রুবেল নামে একজন জামালকে বাসা থেকে ডেকে নিয়ে যানি। এরপর আর তিনি বাসায় ফেরেননি। তার খোঁজ না পাওয়ায় বরগুনা থানায় ডায়েরি করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান ভয়েস অব বরিশালকে বলেন, এ বিষয়ে তদন্ত করে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় নিখোঁজ যুবকের লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ

প্রকাশের সময় : 04:00:11 pm, Monday, 11 May 2020