বরগুনায় নারীদের জন্য দেশের প্রথম মসজিদ নির্মাণ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বরগুনায় নারীদের জন্য দেশের প্রথম মসজিদ নির্মাণ

বরগুনায় নারীদের জন্য দেশের প্রথম মসজিদ নির্মাণ

বরগুনায় নারীদের জন্য দেশের প্রথম মসজিদ নির্মাণ




বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় প্রথমবারের মতো নারীদের জন্য নির্মাণ হয়েছে মসজিদ। এতে ওয়াক্তের সময় যে যার মতো নামাজ আদায় করতে পারবেন নারীরা।

 

 

বরগুনার বঙ্গবন্ধু সড়কের পাশেই মসজিদটি প্রতিষ্ঠা করেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবীর। তার প্রয়াত স্ত্রী ইয়াসমিন কবীরের নামে মসজিদের নামকরণ করা হয়েছে ‘ইয়াসমিন কবীর মহিলা মসজিদ’।

 

 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইয়াসমিন কবির মহিলা মসজিদের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন- বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গির মল্লিক, পৌর মেয়র কামরুল আহসান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিয়া শারমিন।

 

 

নারীদের জন্য মসজিদ নির্মাণের বিষয়ে মসজিদটির প্রতিষ্ঠাতা আলহাজ জাহাঙ্গীর কবীর জাগো নিউজকে বলেন, জনবহুল জায়গায় পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের জন্য কোনো সুযোগ থাকে না৷ অনেক সময় প্রয়োজনে মার্কেটে এসে বাসায় ফিরতে নামাজের সময় শেষ হয়ে যায়। এ পরিস্থিতিতে যাতে নামাজ বাদ না যায় এবং তাদের নামাজ পড়ার সুবিধার কথা চিন্তা করে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, মসজিদে কোনো ইমাম নেই। তবে মসজিদ দেখভাল ও আজানের জন্য স্থানীয় একজন মুরব্বীকে দায়িত্ব দেওয়া হয়েছে। নারীরা ওয়াক্ত মতো এখানে এসে নামাজ আদায় করতে পারবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD