সংবাদ শিরোনাম:

বরগুনায় নারকেল গাছের মাথা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:27:41 pm, Monday, 7 June 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় নারকেল গাছের মাথা থেকে বাদশাহ সরদার নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার দুপুরে উপজেলার চরদোয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যাবসায়ী বাদশাহ পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার রাজ্জাক সরদারের ছেলে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মারুফ হোসেন বলেন, ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চায় স্থানীয়রা। পরে পাথরঘাটা স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬০ ফুট উঁচু নারকেল গাছের মাথা থেকে বাদশাহকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, বাদশাহ পেশায় ডাব ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডাব কিনে ঢাকায় পাইকারি বিক্রি করেন। এজন্য গাছে উঠে ডাব কাটার জন্য ছড়িতে কোপ দিলে দা গিয়ে তার পায়ে পড়ে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে গাছে বসেই জ্ঞান হারান তিনি। এরপর স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে আমরা উদ্ধার করি। উদ্ধারের পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার সহযোগীরা।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, আধুনিক যন্ত্রপাতি না থাকায় তাকে উদ্ধার করতে বেশ বেগ পোহাতে হয়েছে আমাদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় নারকেল গাছের মাথা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশের সময় : 07:27:41 pm, Monday, 7 June 2021