বরগুনায় নানা অনিয়মে ইউনিয়ন চেয়ারম্যান ও এক মেম্বারকে সাময়িক বরখাস্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় নানা অনিয়মে ইউনিয়ন চেয়ারম্যান ও এক মেম্বারকে সাময়িক বরখাস্ত

বরগুনায় নানা অনিয়মে ইউনিয়ন চেয়ারম্যান ও এক মেম্বারকে সাময়িক বরখাস্ত

বরগুনায় নানা অনিয়মে ইউনিয়ন চেয়ারম্যান ও এক মেম্বারকে সাময়িক বরখাস্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরগুনায় ত্রাণ আত্মসাৎসহ নানা অনিয়মে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও এক মেম্বারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

 

 

সম্প্রতি তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে।

 

 

আদেশে উল্লেখ করা হয়, ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ পুলিশের কাছে হাতেনাতে গ্রেফতার হন বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় ফৌজদারি মামলা হয়। এজন্য তাকে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

 

ভিজিএফের (মৎস্য) চাল বিতরণে অনিয়ম, জেলেদের ভুয়া আইডি কার্ড তৈরি করে সরকারি চাল আত্মসাৎ ও সরকারি সহায়তা দেয়ার নামে জনগণের থেকে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় বরগুনার সদর উপজেলার ৯ নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. শামীম গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD