বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরগুনায় জমি লিখে নিয়ে নির্যাতন, বাড়ি থেকে তাড়িয়ে দিলো বৃদ্ধ মা-বাবাকে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:16:29 am, Thursday, 29 October 2020
  • 4 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে সম্পত্তি লিখে নিয়ে দৃষ্টিহীন মা ছকিনা বেগম ও বাবা আব্দুল হাফেজ আকনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছেলে, পুত্রবধূ ও তাদের সন্তান। আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ছোটভাই জোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হাফেজ আকনের গ্রামে একশ শতাংশ জমি রয়েছে। কিছু জমিতে বাড়িঘর বানিয়ে বসবাস করে আসছে দুই ছেলে। পাঁচ বছর আগে হাফেজের স্ত্রী ছকিনা বেগম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যান। এতে স্ত্রীকে নিয়ে বিপাকে পড়েন তিনি। ছেলেরা তাদের মা-বাবার দেখভাল ও ভরণপোষণ দিচ্ছিল না। অভাবের কারণে বড় ছেলে মাহবুবুল হক খোকনের কাছে জমি বিক্রির প্রস্তাব দেন বৃদ্ধ হাফেজ। এমন প্রস্তাবে খোকন মা-বাবাকে ঘরে তুলে নেয়।

এক বছর ধরে মা-বাবাকে দেখভাল করার সুবাদে ছেলে বাবাকে জমির দলিল দিতে বলে। কিন্তু বাবা এতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয় ছেলে খোকন ও তার স্ত্রী সুফিয়া বেগম। নেমে আসে মা-বাবার ওপর নির্যাতন। তাদের নির্যাতন সইতে না পেরে ৩৬ শতাংশ জমি আব্দুল হাফেজ খোকনকে লিখে দেন। কিন্তু এতে সন্তুষ্ট হয়নি খোকন। অনেক চাপাচাপি করে দুই মাস আগে বাকি জমিও লিখে নেয়। এরপরও তাদের ওপর নির্যাতন থামেনি। মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনায় দু’জনকে মারধর ও নির্যাতনের পর বাড়ি থেকে তাড়িয়ে দেয় ছেলের বউ ও নাতনি।

কান্নাজড়িত কণ্ঠে আব্দুল হাফেজ বলেন, আমার সব জায়গা জমি লিখে নিয়েছে ছেলে। ছেলের বউ ও নাতনি আমাকে ও অন্ধ বউকে মারধরের পর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে মাহবুবুল হক খোকনের স্ত্রী সুফিয়া বেগম শ্বশুর-শাশুড়িকে মারধর ও নির্যাতনের কথা অস্বীকার করে বলে, আমরা জমি লিখে নিইনি। শ্বশুর টাকার বিনিময়ে জমির দলিল দিয়েছেন। তবে মঙ্গলবার আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার মেয়ের ঝামেলা হয়েছে। এ বিষয়ে সালিশ-বৈঠকের কথা চলছে।

তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে শুনেছি পারিবারিকভাবে এর মীমাংসার চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরগুনায় জমি লিখে নিয়ে নির্যাতন, বাড়ি থেকে তাড়িয়ে দিলো বৃদ্ধ মা-বাবাকে

প্রকাশের সময় : 12:16:29 am, Thursday, 29 October 2020