সংবাদ শিরোনাম:

বরগুনায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৯

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:49:39 pm, Friday, 10 September 2021
  • 4 সংবাদটি দেখা হয়েছে

আমতলী সংবাদদাতা॥ বরগুনার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়েদর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের দুই ছেলে সুলতান হাওলাদার ও রিপন হাওলাদারের মধ্যে দুই’শ ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে শুক্রবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে।

গুরুতর আহত রিপন হাওলাদার (৪২), ওলিউল ইসলামকে (২০) পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এছাড়া আহত পরোনা আক্তার (৩৫), সুলতান হাওলাদার (৫৫), রাশিদা বেগম (৪৫), রাসেল হাওলাদার (৩০), সবুজ হাওলাদার (২৫), ঝড়না বেগম (২৩), কুলসুম বেগমকে (২৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

আহত রিপন হাওলাদার বলেন, বড় ভাই সুলতান হাওলাদার আমার জমি জোড় করে দখল করে রেখেছে। ওই জমি চাইতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই। আহত সুলতান হাওলাদার বলেন, ছোট ভাই আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরগুনায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৯

প্রকাশের সময় : 08:49:39 pm, Friday, 10 September 2021