বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনায় চেয়ারম্যানকে কুপিয়ে হাসপাতালে পাঠাল কারা ?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:28:28 am, Saturday, 21 November 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

ওই ইউপি চেয়ারম্যানের নাম ইমাম হাসান শিপন জমাদ্দার। তিনি বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারা হামলা চালিয়েছে ওই বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি বাজারের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন চেয়ারম্যান। এ সময় কালিকাবাড়ি বাজারে পৌঁছলে ধারালো অস্ত্র দিয়ে তার উপর অর্তকিত হামলা চালিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বরগুনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মো. তারেক হাসান বলেন, ‘হামলায় ওই ইউপি চেয়ারম্যানের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় বিছিন্ন হয়ে গেছে।’

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপি চেয়ারম্যানের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কারা তার উপর হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও নির্বাচন কেন্দ্রীক প্রতিপক্ষরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। তাই সন্দেহভাজন আসামিদের গ্রেফতারের জন্য আমরা অভিযান শুরু করেছি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনায় চেয়ারম্যানকে কুপিয়ে হাসপাতালে পাঠাল কারা ?

প্রকাশের সময় : 02:28:28 am, Saturday, 21 November 2020