বরগুনায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার




আমতলী প্রতিনিধি॥ বরগুনা জেলার তালতলীর একটি খাল থেকে মোসা. সাফিয়া বেগম (৫০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই নারী দক্ষিণ নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী ও একই এলাকার মৃত নিহাল উদ্দিন চৌকিদারের মেয়ে।

 

 

আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

 

জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে সন্তানের পায়ের নূপুর তৈরি করার টাকা জোগাড় করতে বাড়ি থেকে বের হন। তখন থেকে নিখোঁজ ছিলেন সাফিয়া বেগম। আজ দুপুরে দক্ষিণ নলবুনিয়ার একটি খালে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তালতলী থানা পুলিশকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে।

 

 

স্থানীয়রা জানায়, এটা হত্যা নাকি আত্মহত্যা অথবা কিভাবে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। নিহতের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরেই তাকে কেউ হত্যা করে খালে ফেলে দিয়েছে।

 

 

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এ বিষয়ে নিহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD