বরগুনায় কেবিন না পেয়ে রেগে হাসপাতাল থেকেই চলে গেলেন করোনা রোগী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরগুনায় কেবিন না পেয়ে রেগে হাসপাতাল থেকেই চলে গেলেন করোনা রোগী

বরগুনায় কেবিন না পেয়ে রেগে হাসপাতাল থেকেই চলে গেলেন করোনা রোগী

বরগুনায় কেবিন না পেয়ে রেগে হাসপাতাল থেকেই চলে গেলেন করোনা রোগী




বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের জন্য ফাঁকা কোনো কেবিন নেই। এ অবস্থায় রেগে হাসপাতাল থেকেই বের হয়ে গেলেন ইলিয়াস নামে এক করোনা রোগী। ইলিয়াসের বাড়ি নিশানবাড়ীয়া সোনাতলায়। তিনি ওই এলাকার ওহাব মিয়ার ছেলে।

 

 

জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি কেবিন চেয়েছিলেন ইলিয়াস। কিন্তু কেবিন ফাঁকা না থাকায় তার জন্য সাধারণ বেডের ব্যবস্থা করা হয়েছিল। এ কারণে রেগে গিয়ে আইসোলেশন ওয়ার্ডে কর্তব্যরতদের সঙ্গে খারাপ আচরণ করে হাসপাতাল থেকে বের হয়ে যান করোনায় আক্রান্ত ইলিয়াস।

 

 

বরগুনা সদর হাসপাতালে করোনা ইউনিটের নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীন বলেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কেবিন খালি না থাকায় ইলিয়াসের জন্য সাধারণ বেডের ব্যবস্থা করা হয়, কিন্তু তিনি সেখানে থাকতে নারাজ। এক পর্যায়ে রাগ করে হাসপাতাল থেকে বের হয়ে যান।

 

 

তিনি আরো বলেন, করোনা রোগী বাইরে ঘোরাফেরা করলে মানুষের মাঝে ভাইরাস ছড়াতে পারে। এছাড়া বাড়িতে গেলে পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে। বর্তমানে বরগুনা সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ডে ২১ জন রোগী ও উপসর্গ নিয়ে ১৭ জন ভর্তি আছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD