সংবাদ শিরোনাম:

বরগুনায় কিশোরীর রহস্যজনক আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:08:22 pm, Tuesday, 23 March 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে হোসনেয়ারা আক্তার (১৪) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল দুইটার দিকে উপজেলার বরবগী ইউনিয়নের মোমেশেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিকেল সাড়ে তিনটায় পুলিশ ঘটনাস্থলে এসে নিহত কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত কিশোরীর বাবা মোহাম্মদ হোসেন আকন বলেন, আমি বাড়িতে ছিলাম না আমার স্ত্রী ও ছিল না। বিকেল আড়াই টার দিকে খবর পাই আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমি বাড়িতে এসে দেখি ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, পাশের গ্রামের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক না মেনে সৎ মা ও দাদা আব্দুর রব আকন নিহত কিশোরীকে নিষেধ করে আসছে। গতকাল বিকালে ওই ঘটনাকে কেন্দ্র করে কিশোরীর দাদা হোসনেয়ারা আক্তারকে বকা দেয়। আর আজ দুপুরে ওই মেয়ে ঘরের মধ্যে একটি আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয় নিহত কিশোরীর দাদা আব্দুর রব আকন কথা বলতে অস্বীকার করে।

নিহত কিশোরী পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। দীর্ঘদিন নানা বাড়িতে থাকতেন তিনি। কিশোরীর মায়ের সাথে তার বাবার কয়েক বছর আগে ডিভোর্স হয় এরপরই তার বাবা অন্য একজনকে বিয়ে করে। নানা বাড়ি থেকে দাদা বাড়ি গত দুই-তিন দিন আগে বেড়াতে আসলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তালতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, নিহত কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় কিশোরীর রহস্যজনক আত্মহত্যা

প্রকাশের সময় : 09:08:22 pm, Tuesday, 23 March 2021