বরগুনায় কিশোরীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় কিশোরীকে ধর্ষণ

বরগুনায় কিশোরীকে ধর্ষণ




বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলার ছলিমাবাদ দরবার শরীফের ওরশ মাহফিল থেকে ১৫ বছরের এক কিশোরীকে ধরে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার গোজখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে ছলিমাবাদ দরবার শরীফের ওরশ মাহফিল শুরু হয়। ওই ওরশ মাহফিলে পাশের গ্রামের একব্যক্তি চায়ের দোকান দেন। বাবাকে সহযোগিতা করার জন্য রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরী ওরশ ওরশ মাহফিল ময়দানে যাচ্ছিল।

এ সময় ইয়ামিন মৃধা নামের একব্যক্তি এবং তার সহযোগী রুবেল ও হৃদয় ওই কিশোরীকে জোড় করে পাশের নির্জন এলাকায় নিয়ে যায়। পরে ইয়ামিন মৃধা তাকে ধর্ষণ করে। ওই সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে গুলিশাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদারের বাসায় রাখা হয়।

গুলিশাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার বলেন, ‘কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে আমার কাছে রেখে যায়। আজ মঙ্গলবার সকালে ওই কিশোরীকে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শানু মিয়ার কাছে পাঠিয়েছি। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে আমতলী থানায় নিয়ে যায়। এ ঘটনায় আজ ইয়ামিন মৃধাকে প্রধান আসামি করে তিনজনের নামে কিশোরীর বাবা বাদী হয়ে আমতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার ওই কিশোরী বলেন, ‘ওরশ মাহফিলের ময়দানের দিকে যাওয়ার পথে তিনজন আমাকে জোড় করে ধরে নিয়ে যায়। পরে দুজনের সহযোগিতায় ইয়ামিন মৃধা আমাকে ধর্ষণ করেছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, ‘ওই কিশোরীকে উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আগামীকাল বুধবার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD