সংবাদ শিরোনাম:

বরগুনায় করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের ফ্রিজে আগুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:36:16 pm, Friday, 30 July 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে কোভিড-১৯ টিকা সংরক্ষণের দুটি ডিপ ফ্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে পুড়ে যাওয়া ফ্রিজে কোনো টিকা ছিল না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে। বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. খোর্শেদ আলম জানান, সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে কল করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে করোনার টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে থাকা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিলো না।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, অগ্নিকাণ্ডে করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে এই ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিল না। ফলে টিকার কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বের করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের ফ্রিজে আগুন

প্রকাশের সময় : 09:36:16 pm, Friday, 30 July 2021