সংবাদ শিরোনাম:

বরগুনায় করোনা পরীক্ষার একদিন আগেই করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:49:00 pm, Tuesday, 16 June 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি॥ করোনা পরীক্ষার একদিন আগেই করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে মারা গেলেন স্থানীয় লোক সংগীত শিল্পী দেলোয়ার হোসেন পান্না। তার বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে কামড়াবাদ গ্রামে।

পান্নার এক স্বজন আইনজীবী তানজিবুল ইসলাম সুজন বলেন, সোমবার থেকে হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বরগুনা হাসপাতালে চিকিৎসক আব্দুস সালামের কাছে যান পান্না। তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে করোনা পরীক্ষা করাতে বলেন। মঙ্গলবার পান্নার করোনার নমুনা নেয়ার কথা ছিল।

তবে তার আগেই তিনি শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর পরে পান্নার করোনা নমুনা সংগ্রহ করে বরগুনা স্বাস্থ্য বিভাগ। পান্নার একটি মাত্র ছেলে। এ মাসের ২২ তারিখ তার স্ত্রী তানিয়ার আর একটি সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। পান্না প্রাণ ফুডের আমতলী উপজেলার পরিবেশক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় করোনা পরীক্ষার একদিন আগেই করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

প্রকাশের সময় : 09:49:00 pm, Tuesday, 16 June 2020