বরগুনায় ইচ্ছা মতো স্বামীকে মারধর করে হাসপাতালে পাঠালেন স্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরগুনায় ইচ্ছা মতো স্বামীকে মারধর করে হাসপাতালে পাঠালেন স্ত্রী

বরগুনায় ইচ্ছা মতো স্বামীকে মারধর করে হাসপাতালে পাঠালেন স্ত্রী

বরগুনায় ইচ্ছা মতো স্বামীকে মারধর করে হাসপাতালে পাঠালেন স্ত্রী




আমতলী প্রতিনিধি॥ বরগুনায় স্বামীকে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার সকালে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

 

জানা গেছে, দুই সন্তানের জননী সকিনা আক্তার সেলিনাকে আবু জাফর মোল্লা ২০১৫ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্ত্রী সকিনা বেগম স্বামী আবু জাফর মোল্লার সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। শনিবার সকিনা ঢাকার বাসা থেকে নগদ ২০ হাজার টাকা ও ঘরের আসবাবপত্র চুরি করে নিয়ে বাবার বাড়িতে পালিয়ে আসে।

 

 

স্ত্রীর খোঁজে স্বামী আবু জাফর মঙ্গলবার তার শ্বশুরবাড়িতে আসেন। কিন্তু স্বামী আসার খবর পেয়ে স্ত্রী সকিনা আক্তার বাবার বাড়ি থেকে পালিয়ে চাওড়া ইউনিয়নের বাঁশতলা গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়।

 

 

শুক্রবার সকালে ওই বাঁশতলা গ্রামে স্ত্রীকে খুঁজতে আসেন স্বামী জাফর মোল্লা। ওই গ্রামে স্ত্রীকে খুঁজে পান স্বামী জাফর মোল্লা। এ সময় ঢাকা থেকে পালিয়ে আসার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়।

 

 

একপর্যায় স্ত্রী সকিনা আক্তার, ভাই জাফর খান ও তার জামাতা সুমন তাকে ইট দিয়ে পিটিয়ে মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় থেঁতলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

আহত স্বামী আবু জাফর মোল্লা বলেন, শুক্রবার সকালে আমার স্ত্রীর খোঁজে ঘটনাস্থলে গেলে আমাকে আমার স্ত্রী সকিনা, তার ভাই জাফর খান ও আগের ঘরের মেয়ের জামাতা সুমন ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

 

 

স্ত্রী সকিনা আক্তার সেলিনা মারধরের কথা অস্বীকার করে বলেন, বাসা থেকে কিছুই চুরি করে নিয়ে আসিনি। শুধু শুধু আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।

 

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হিমাদ্রী রায় বলেন, আহত আবু জাফর মোল্লার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

 

 

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD