সংবাদ শিরোনাম:

বরগুনায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:00:41 pm, Saturday, 21 November 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগীর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইমাম হাসান শিপন জমাদ্দারকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে দশটায় শহরের টাউনহল মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাবুদ্দিন সাবু। মানববন্ধনে বক্তারা অতিদ্রুত এ হামলাকারীদের খুঁজে বের করে বিচারের দাবী জানান।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বেতাগীর কালিকাবাড়ী বাজারে এ হামলার ঘটনাটি ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ হামলার ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

প্রকাশের সময় : 09:00:41 pm, Saturday, 21 November 2020