সংবাদ শিরোনাম:

বরগুনায় আ’লীগ প্রার্থীর কার্যালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:25:35 am, Saturday, 16 January 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা পৌরশহরের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় নৌকার অস্থায়ী প্রচার কার্যালয়ের কাছে শুক্রবার রাতে হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নৌকার সমর্থকরা দ্রুত সেখানে পৌঁছে প্রচার কার্যালয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ দেখান।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকায় বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

শহীদ নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, দু’জন অজ্ঞাতপরিচয় যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী মশিউর রহমান জানান, হঠাৎ তিনি বিকট শব্দ শুনতে পান,

এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তার দোকানে থাকা লোকজন ভয়ে ছুটতে শুরু করেন। খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও নৌকা প্রতীকের সমর্থকরা ওই এলাকার মিছিল নিয়ে গিয়ে নির্বাচনী প্রচার কার্যালয়ে অবস্থান নেন। এ সময় তারা নৌকার স্লোগান দিতে থাকেন।

পরে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন তারা। স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা এর নিন্দা জানান। তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। প্রতিবাদ সভায় আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসান মহারাজ ঘটনার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ঘটনায় জড়িতদের ব্যাপারে খোঁজ খবরও নেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় আ’লীগ প্রার্থীর কার্যালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ

প্রকাশের সময় : 12:25:35 am, Saturday, 16 January 2021