সংবাদ শিরোনাম:

বরগুনায় আমন ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:54:56 pm, Saturday, 26 September 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের দুই একর জমির রোপা আমন ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ইউপি সদস্য মাসুদ মৃধার নেতৃত্বে শতাধিক দুর্বৃত্তরা শুক্রবার রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন জমির মালিক আজাহার মোল্লা।

শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান এসআই সোহেল রানা। এ ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় মজিবর মোল্লা, রফিক গাজী ও রেবেকা বেগম বলেন, রাতের আধারে ইউপি সদস্য মাসুম মৃধার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসীরা আমন ধানের চারা উপড়ে ফেলেছে। আজাহার মোল্লা বলেন, আদালতের রায় পেয়ে জমি চাষাবাদ শেষে আমন ধানের চারা রোপন করেছি। ওই জমির চারা ইউপি সদস্য মাসুদ মৃধা, বারেক খান, খালেক খান, মাহতাব খান, মাহবুব মৃধা, জব্বার মৃধা ও হারুন বিশ্বাসসহ শতাধিক সন্ত্রাসী রাতের আধারে চারা উপড়ে ফেলেছে। তিনি আরো বলেন, ইউপি সদস্য মাসুদ মৃধা আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে ইউপি সদস্য মাসুদ মৃধা বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই খানে আমার কোনো জমি নেই। তবে আমার বড় ভাইয়ের জমি আছে। আমতলী থানার এসআই সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় আমন ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : 11:54:56 pm, Saturday, 26 September 2020