সংবাদ শিরোনাম:

বরগুনায় অসুস্থ স্বামীর সামনেই মৃত্যুর কোলে স্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:28:38 pm, Friday, 26 February 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে গিয়ে তার সামনেই স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত কুলসুম বেগম পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোসলেম উদ্দিন মৃধার স্ত্রী।

শুক্রবার সকালে বরগুনা থেকে খুলনা যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মৃতের ছেলে নুরুল আলম ও ভাই আব্দুর রহিম।

নুরুল আলম জানান, তার বাবা দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও কোনো ফলাফল পাননি। বৃহস্পতিবার বিকেলে বাবার উন্নত চিকিৎসা করাতে পাথরঘাটা হাসপাতাল থেকে খুলনায় নিয়ে যাচ্ছিলেন তার মা কুলসুম বেগম ও মামা আব্দুর রহিম। শুক্রবার সকালে পথেই মারা যান তিনি।

মৃতের ছোট ভাই আব্দুর রহিম জানান, তার বোন নিজেও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। স্বামীর অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা ও অতিরিক্ত পরিশ্রমের কারণেই তার মৃত্যু হতে পারে। শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে কুলসুম বেগমকে দাফন করা হবে।

পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান জানান, কুলসুম বেগমের আকস্মিক মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় অসুস্থ স্বামীর সামনেই মৃত্যুর কোলে স্ত্রী

প্রকাশের সময় : 08:28:38 pm, Friday, 26 February 2021