সংবাদ শিরোনাম:

বরগুনায় অভিনব প্রতারণা করার অভিযোগে আটক ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:16:18 pm, Monday, 24 May 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে বৃটিশ আমলের ম্যাগনেটিক (নকল) পিলার দিয়ে অভিনব প্রতারণা করার অভিযোগে ৩ প্রতারককে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, ছোনাউটা গ্রামের মৃত্যু আনিস ফকিরের পুত্র চিহ্নিত প্রতারক মুছা ফকির তার পরিত্যক্ত বসত বাড়িতে বসে কতিপয় ব্যক্তি কথিত ব্রিটিশ আমলের সীমানা পিলার ক্রয়-বিক্রয় করিতেছে। এমন খবরে র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রাজিব ফরহানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা তালতলী উপজেলার পঞ্চাকোড়ালিয়া গ্রামের মৃত আ. মালেক প্যাদা পুত্র মো. আল আমিন প্যাদা (২৭), আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত আইজ উদ্দিন মোল্লার পুত্র নূরআলম মোল্লা (৬৫) ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আজাহার হাওলাদারের পুত্র মো. জামাল হাওলাদারকে (৪৫) আটক করে।

এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যদের কাছ থেকে ব্রিটিশ আমলের ম্যাগনেটিক (নকল) পিলার ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রাজিব ফরহান বলেন, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট (নকল) পিলার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। কথিত আছে এই পিলার একটি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক যা তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে। এই পিলারের গায়ে খোদাই করে লেখা আছে “১৮১৮”। প্রচলিত আছে একটি পিলারের মূল্য অর্ধকোটি টাকার উপরে। এই প্রতারক চক্র দেশের বিভিন্ন প্রান্ত হতে বড় ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে। হ্যান্ড গ্লভস, চশমাসহ বিভিন্ন বেশ ধারণ করে আকর্ষণীয় সব কৌশলে প্রমাণ করার চেষ্টা করে এটি অনেক ক্ষমতা সম্পন্ন।

আসলে এটি একটি ধাতবদ্রব্য মাত্র। যার কোন অলৌকিক চুম্বকীয় ক্ষমতা নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা এই পিলার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষলক্ষ টাকা খুইয়েছেন এবং সর্বস্ব হারিয়েছে অনেক সাধারণ মানুষ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, র‌্যাব আটক ৩ প্রতারককে আলামতসহ থানায় হস্তান্তর করছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় অভিনব প্রতারণা করার অভিযোগে আটক ৩

প্রকাশের সময় : 09:16:18 pm, Monday, 24 May 2021