বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনার প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর আছে : নানক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:24:19 pm, Monday, 25 January 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ নির্বাচিত হলে পৌরবাসীর সকল প্রত্যাশা পূরণের দায়িত্ব গ্রহণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সোমবার রাতে বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে আয়োজিত নৌকা প্রতীকের পথসভায় এ ঘোষণা দেন তিনি।

নানক বলেন, বরগুনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা নজর আছে। বরগুনার সকল উন্নয়নে তিনি প্রাধান্য দিয়ে থাকেন। আসন্ন নির্বাচনে বরগুনায় প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছে মহারাজ। মহারাজকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে পৌরবাসীর সকল প্রত্যাশা পূরণের জন্য যদি প্রয়োজন হয় আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইকে নিয়ে প্রধানমন্ত্রীর পা ধরে হলেও আপনাদের সকল প্রত্যাশা পূরণ করব।

পথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বরগুনা পৌরসভার বর্তমান মেয়র এই পৌরসভাকে কুক্ষিগত করে রেখেছেন। এই মেয়র বরগুনার পৌরসভাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। পৌরসভার কয়েক শ ঠিকাদারের মধ্যে তিনি তার জামাতা ও অন্যান্য আত্মীয়-স্বজনের নামে পৌরসভার শত শত কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে লুটপাট করেছেন।

তিনি আরো বলেন, আমার ছোট ভাই মাদারীপুর পৌরসভার মেয়র। মাদারীপুর পৌরসভাকে আমার ছোট ভাই পৌরবাসীর মনের মতো করে সাজিয়েছে। মহারাজও আমার ছোট ভাই। বরগুনা পৌরসভা নির্বাচনে মহারাজকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে মাদারীপুর পৌরসভা পৌরবাসীর মনের মতো করে সাজাতে আমার যে প্রচেষ্টা ছিল, ঠিক একই প্রচেষ্টা এই বরগুনা পৌরসভার জন্যও আমার থাকবে‌।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসাইন, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতালেব মৃধা, মো. আব্বাস হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগ নেতা ও বরগুনা পৌরসভার সাবেক মেয়র এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহজাহান প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনার প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর আছে : নানক

প্রকাশের সময় : 11:24:19 pm, Monday, 25 January 2021