সংবাদ শিরোনাম:

বরগুনার পাথরঘাটায় দুই কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:22:18 pm, Monday, 8 February 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় দুই কোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পাচারকারী চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের নকুলেশ্বর বারিকের ছেলে রঞ্জন বারিক (৪৫)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সিরহাট এলাকা থেকে তক্ষক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ রঞ্জন বারিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন্য প্রাণী এবং প্রাণিসম্পদ সংরক্ষণ আইনে মামলা করা হবে।

তিনি আরও বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে কারা আছে জানার চেষ্টা করছি। উদ্ধারকৃত তক্ষকটির দাম দুই কোটি টাকা হবে বলে তিনি দাবি করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার পাথরঘাটায় দুই কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

প্রকাশের সময় : 10:22:18 pm, Monday, 8 February 2021