বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনার ছাত্রলীগের সেই সভাপতি ও তার বাবা কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:26:22 pm, Wednesday, 13 April 2022
  • 3 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় মাইক্রোবাস আটকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের মামলায় সেই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও তার বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৩ এপ্রিল) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমানের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার জাহাঙ্গীর ঘরামী ও তার ছেলে ফুলঝুরি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দুরন্ত।

বরগুনা আদালত পুলিশের পরিদর্শক কামাল হোসেন জানান, বুধবার সকালে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ (শনিবার) রাতে স্ত্রী, সন্তান ও স্বজনদের নিয়ে কুয়াকাটা থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সাইদুর রহমান। পথে ফুলঝুরি ইউনিয়নের ছোট গৌরিচন্না এলাকায় তাদের গাড়ি আটকে লুটপাট চালান ছাত্রলীগ সভাপতি ও তার সহযোগীরা। এ সময় তিনজনকে কুপিয়ে জখম করে ৩ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করেন।

ওই রাতেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পরদিন (রোববার) দুরন্ত ও তার বাবা জাহাঙ্গীর ঘরামীসহ আটজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন।

পরে বুধবার (১৩ এপ্রিল) সকালে বেতাগী উপজেলার মন্নানের হাট এলাকায় অভিযান চালিয়ে দুরন্ত ও তার বাবাকে গ্রেপ্তার করে বরগুনা আদালতে পাঠায় পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগীর মন্নানের হাট এলাকায় অভিযান চালিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। সকালেই তাদের আদালতে প্রেরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনার ছাত্রলীগের সেই সভাপতি ও তার বাবা কারাগারে

প্রকাশের সময় : 10:26:22 pm, Wednesday, 13 April 2022