সংবাদ শিরোনাম:

বরগুনার আমতলীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:54:24 pm, Tuesday, 2 March 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে আফতাব উদ্দিন তালুকদার-বেগম নুরজাহান তালুকদার ফাউন্ডেশন এবং ডা. মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিক এর সৌজন্যে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে তালুকদার বাড়ীতে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের চিকিৎসক ডা. শামীম আহম্মেদ ও ডা. ইভা বিশ্বাসে নেতৃত্বে ১৭ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন।

চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী ডা. মোহাম্মদ আবু ইউসুফ।

চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ২ শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন তালুকদার-বেগম নুরজাহান তালুকদার ফাউন্ডেশনের সভাপতি অতিরিক্ত সচিব (অব.) মোহাম্মদ আবু জাফর, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের পরিচালক গাজী মো. নজরুল ইসলাম ফয়সাল, সিনিয়র সদস্য অ্যাড. নাসির উদ্দিন তালুকদার, মো. শাহজাহান তালুকদার, মোহাম্মদ হারুন অর রশিদ, আমিনুল হক কিসলু, নাইম ইসলাম প্রমুখ।

ডা. মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী ডা. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, তালুকদার ফাউন্ডেশন এবং ডা. মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিকের উদ্যোগে প্রতি বছর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার আমতলীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশের সময় : 07:54:24 pm, Tuesday, 2 March 2021