সংবাদ শিরোনাম:

বরগুনার অগ্নিদগ্ধ দম্পতির মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:46:26 pm, Tuesday, 19 March 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনায় অগ্নিদগ্ধে স্বামী স্ত্রী দু’জনের মর্মান্তিক মৃত্যু ও প্রতিবেশী একজন গুরুতর আহত হয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন, শুভঙ্কর চন্দ্র শীল-৩৫ ও ঝুমূর রানী-৩০। প্রতিবেশী অনিতা-৩০ আশংকাজনক অবস্থায় আছেন। তাদের বাড়ী বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী গ্রামে।মৃত শুভঙ্কর চন্দ্র শীলের ছোট ভাই শুসেন চন্দ্র শীলের কাছ থেকে জানা যায়, তাদের একমাত্র মেয়ে বৃষ্টি রানী-১২ কে বাড়ীতে রেখে শুভঙ্কর ও তার স্ত্রী ঝুমূর চিটাগাংএর বন্দরটিলা এলাকায় থাকতেন।

শুভঙ্কর সেলুনের ও ঝুমূর গার্মেন্টস্এ চাকরী করতেন। তারা চিটাগাংএ যে বাসায় থাকতেন গত ৯ মার্চ গভীর রাতে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে তাদের রুমে আগুন ধরে যায়। তাতে স্বামী স্ত্রী ও প্রতিবেশী অনিতা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন।স্থানীয়রা তাদেরকে চিটাগাং চক বাজার হাসপাতালে ভর্তি করেন। পরে শুভঙ্করের ভাই শুসেন তাদের দুজনের অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

সেখানে ৩ দিন রাখার পর তাদের অবস্থার উন্নতি না হলে দু’জনকে গ্রামের বাড়ী বদরখালীতে নিয়ে আসেন। শেষে একই দিনে সোমবার সকাল ৮ টায় ঝুমূর রানী ও রাত ১২ টায় শুভঙ্কর মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার অগ্নিদগ্ধ দম্পতির মৃত্যু

প্রকাশের সময় : 10:46:26 pm, Tuesday, 19 March 2019