বরগুনায় জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরগুনায় জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত

বরগুনায় জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত




বরগুনা প্রতিনিধি।। বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়াল।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন খান।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্য করোনাভাইরাসে সংক্রমিত ওই নার্স কয়েক ধাপে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে দায়িত্ব পালন করেছেন। করোনায় সংক্রমিত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তিনি বরগুনা জেনারেল হাসপাতালে করোনা বিভাগে দায়িত্ব পালন করছিলেন। তবে তাকে আইসোলেশনে নেয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন খান বলেন, ইতিমধ্যে আমরা ওই নার্সকে আইসোলেশনে নিয়েছি। এ ছাড়া তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD