সংবাদ শিরোনাম:

বরগুনায় অপহরণ মামলা করায় মেয়ের বাবাকে কুপিয়ে আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:46:17 am, Sunday, 16 July 2023
  • 53 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ স্কুলছাত্রী অপহরণ মামলার বাদি ছাত্রীর বাবাকে মামলার প্রধান আসামির বাবা ও তার সহযোগীরা কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে আমতলী উপজেলার উত্তর তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মধ্য তারিকাটা গ্রামের মিজানুর রহমান হাওলাদারের দশম শ্রেণীতে স্কুলপড়–য়া মেয়েকে মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের মিজানুর রহমানের বখাটে ছেলে তামিম ও তার সহযোগীরা গত ১৮ জুন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা ২০ জুন তামিমকে প্রধান আসামী করে চারজনের নামে অপহরণ মামলা করেন। ঘটনার দিন শনিবার দুপুরে স্কুলছাত্রীর বাবা পানের বরজ থেকে বাড়ি ফেরার পথে তামিমের বাবা মিজানুর রহমান ও তার সাত-আট সহযোগী তাকে রামদা দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই মিজানুরকে আসামী তামিমের বাবা মিজানুর রহমান ও তার সাত-আট সহযোগী ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করছে।

আসামির বাবা মিজানুর রহমানের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: লুনা বিনতে হক বলেন, আহত মিজানুরের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্নহ্ন রয়েছে। আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় অপহরণ মামলা করায় মেয়ের বাবাকে কুপিয়ে আহত

প্রকাশের সময় : 12:46:17 am, Sunday, 16 July 2023