ববি প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. নাছিমা রহমান।
মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে এলে তাদের স্বাগত জানান উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে এ দুজনকে নিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন তার লিখিত ‘অদম্য বাংলাদেশ’ শিরোনামের একটি বই উপাচার্যকে উপহার দেন। এছাড়া প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং তার সফর সঙ্গীকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Reporter Name 












