সংবাদ শিরোনাম:

ববির অচল অবস্থার নিরসন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:15:33 pm, Wednesday, 26 June 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ না হওয়া পর্যন্ত ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।আদেশে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে উপাচার্য পদে নিয়োগ না হওয়া পর্যন্ত ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করায় তৎকালীন উপাচার্য শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেন বলে অভিযোগ তুলে ২৮ মার্চ থেকে ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা ৩৫ দিনের আন্দোলনের মাথায় উপাচার্য এসএম ইমামুল হককে তার মেয়াদকাল পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। গত ২৭ মে সাবেক উপাচার্যের মেয়াদ শেষ হয়। এরপর প্রায় ১ মাস ধরে উপাচার্যশূন্য ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়।

উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি নেমে আসে। আটকে যায় বিভিন্ন অনুষদের পরীক্ষা ও ফলাফল। পাশাপাশি সেশনজট আরও প্রকট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমনকি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও আটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে এই আদেশের কথা জেনেছি। এতে করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে আসবে। উপাচার্য ছাড়া কোনো কাজ সম্পাদন করা যাচ্ছিল না। এ সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয় আবারও প্রাণ ফিরে পেল।ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পরিচালনার জন্য এক আদেশে আমাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

এদিকে নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকসহ তিনজনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। তারা হলেন ঢাবির হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. একিউএম মাহাবুব এবং গাজীপুরের ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবু নাঈম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ববির অচল অবস্থার নিরসন

প্রকাশের সময় : 02:15:33 pm, Wednesday, 26 June 2019