বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ববিতে ভিসি বিরোধী আন্দোলনের নেতাকে পিটালো ছাত্রলীগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:27:56 pm, Tuesday, 30 April 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া স্নাতকোত্তরের ছাত্র লোকমান হোসেনকে বেধম মারধর করা হয়েছে। বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লোকমান এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত সিফাত ও তার সহযোগীদের দায়ী করেছেন।ভিসি বিরোধী আন্দোলনের নেতৃত্বের ক্রেডিট নিতে ছাত্রলীগের সিফাত আহম্মেদ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ১০০২নং কক্ষে এই ঘটনা ঘটে।

আহত লোকমান হোসেন জানান, ভিসি বিরোধী আন্দোলনে আমি সম্মুখভাগে থাকায় এটা নিয়ে ক্ষিপ্ত ছিল ছাত্রলীগের নামধারী কর্মী সিফাত আহম্মেদ। নানান সময় আন্দোলনের সামনের সারিতে থাকা শিক্ষার্থীদের নানাভাবে হুমকি ধামকি দেয় সিফাত ও তার লোকজন।

সর্বশেষ মঙ্গলবার দুপুরে আমাকে হুমকি দেয়া হয় এবং বিকালে আমার উপর হামলা চালানো হয়েছে। আমাকে যারা মারধর করেছে তারা সকলেই সিফাতের লোক। সিফাতের নির্দেশে এই হামলা চালানো হয়।

আমার রুমে ঢুকে লাঠি সোটা নিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছাত্র রিফাত বিন নাফিস, একাউন্টিং ডিপার্টমেন্টের হাসিব, রাকিব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সালাহউদ্দিন শান্ত ও সোহেল হামলায় সরাসরি অংশ নেয়।

জানা গেছে, প্রথমদিন থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ৩ থেকে ৪ জন প্রতিনিধিত্ব করে আসলেও ছাত্রলীগ নেতা সিফাত আহম্মেদ আন্দোলনের মাঝখান থেকে নেতৃত্ব নেয়ার চেষ্টা করে। এই নিয়ে আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এছাড়া আন্দোলন সম্পর্কে বিভিন্ন পত্র পত্রিকায়, টেলিভিশনে লোকমান হোসেন, শফিকুল ইসলাম ও তনুশ্রী ভট্রাচার্য্যরে বক্তব্য প্রচারিত হলেও সিফাত আহম্মেদের বক্তব্য কোথাও প্রচার না হওয়ায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সে। এরই পরিপ্রেক্ষিতে সিফাত বেশ কয়েকদিন ধরেই আন্দোলনের নেতৃত্বের ক্রেডিট নিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা কয়েকজনের উপর হামলার জন্য টার্গেট করে।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা সিফাত আহম্মেদ জানান, লোকমানের সাথে আমার কিছু হয়নি। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ আসছে আমি নাকি লোকমানের ওপর হামলা চালিয়েছি। কিন্তু আমরা একই সঙ্গে আন্দোলন করেছি। সেক্ষেত্রে তার সাথে বিরোধ থাকার কথা না। কারা হামলা চালিয়েছে সেটা আমি জানিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ববিতে ভিসি বিরোধী আন্দোলনের নেতাকে পিটালো ছাত্রলীগ

প্রকাশের সময় : 09:27:56 pm, Tuesday, 30 April 2019