ববিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ববিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

ববিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি




নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন ও পরিষদের সদস্যদের সহযোগিতায় বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একে এম মাহবুব হাসান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ড. বাহাউদ্দিন গোলাপ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট), বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সাইদ শুভ, যুগ্ম আহ্বায়ক এস এ এম নুরুল্লাহ,অপুর্ব বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের (ছাত্র ইউনিট) আহ্বায়ক আল আমিন বলেন, ‘বঙ্গবন্ধু সমাজের প্রতিটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতেন, তিনি রাষ্ট্র ও সমাজের জন্য নিজেকে নিবেদিত করে গেছেন। তার দর্শনকে বিভিন্ন সামাজিক ও গবেষণা ধর্মী কর্মসূচি দিয়ে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ (ছাত্র ইউনিট) ববি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD