বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ববিতে অনলাইনে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২০২০’ অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:50:22 pm, Wednesday, 19 August 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

তরিকুল ইসলাম, ববি প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃক আয়োজিত ব্যতিক্রমধর্মী শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন রেডিওর (বিইউ রেডিও) আয়োজনে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২০২০’ এ প্রথম স্থান অধিকার করেছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিমা হোসেম তমা।

দ্বিতীয় স্থান অধিকার করেছেন তায়্যেবা তাকবীর এবং ৩য় স্থান অধিকার করেছেন মিকাদম রহমান। তারা দু’জনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউ রেডিও’র আরজে আসাদুজ্জামান ইদ্রিস।

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে অনলাইনে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের ব্যবস্থা করা হয়। তিনটি পর্বে সাজানো এ অলিম্পিয়াডের প্রথম অংশে (২-৪ আগস্ট) ছিল বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর অনলাইন কুইজ।

দ্বিতীয় ভাগে (৬-৯ আগস্ট) বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের স্বাধীনতায় তার অবদানের ওপর প্রবন্ধ লিখন। তৃতীয় ভাগে (১১-১২ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর ওপর নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে।

অলিম্পিয়াডে বিজয়ীদের উপহার হিসেবে অনলাইন সার্টিফিকেট এবং কুরিয়ারের মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই উপহার দেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ববিতে অনলাইনে ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২০২০’ অনুষ্ঠিত

প্রকাশের সময় : 02:50:22 pm, Wednesday, 19 August 2020