বন্যার্তদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ বরিশালের চারুশিল্পীদের Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বন্যার্তদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ বরিশালের চারুশিল্পীদের

বন্যার্তদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ বরিশালের চারুশিল্পীদের




নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের সহায়তার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বরিশালের চারুশিল্পীরা। বন্যাদুর্গতের জন্য ছবি এঁকে বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে ঘুরে ঘুরে ছবি বিক্রি করছেন তারা। চারুশিল্পীদের এই দলটিকে শুক্রবার বরিশাল নগরীর হাসপাতাল রোডে পাওয়া যায়।

তারা জানিয়েছে, তারা সবাই চারুকলা বরিশাল নামে একটি ফাইন আর্টস প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পী। চলমান বন্যা দুর্গতের জন্য তারাও কিছু করতে চায় এই মানসিকতা নিয়ে তারা নিজেরা ছবি এঁকে বাধাই করে তা বিক্রি করছে। এই ছবির বিক্রয়লব্ধ অর্থ তারা বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার তহবিলে প্রেরণ করবে।

শিল্পীদলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণাঞ্চলের বিশিষ্ট ফাইন আর্টস শিল্পী তাপস কর্মকার। তিনি জানান, বন্যার্ত্রদের সাহায্যের জন্য এই প্রতিষ্ঠানের ৫০ জন শিল্পী ৫০টি ছবি একেছে। এসব ছবিই আমরা ঘুরে ঘুরে বিক্রি করছি। ইতোমধ্যে আমাদের ফান্ডে ছবি বিক্রয় লব্ধ ২৫ হাজার টাকা জমা হয়েছে। আমাদের এই ছবি বিক্রির ক্যাম্পিং আরো কয়েকদিন চলবে। সবশেষে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সমুদয় অর্থ প্রদান করবো।

ক্ষুদে শিল্পী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাইফা জানান, আমি টিভিতে বন্যার ছবি দেখেছি। আমি প্যাস্টেল রং দিয়ে সেইরকম বন্যার ছবি একেছি। শিল্পীদলের সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিল্পী নন্দিনী দাস প্রাচী জানান, শিল্পীদের ছবি দেয়ার আহবানে স্বতস্ফূর্তভাবে সবাই সাড়া দিচ্ছে। মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও পাশে আছে জানান তিনি। শিল্পী ঈশিকা ঘোষ জানান, এর আগেও সিলেটে বন্যায় সে ছবি এক বিক্রয় লব্ধ অর্থ ত্রান তহবিলে প্রদান করেছে।

চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যা মোকাবেলায় শিল্পীদেরও করনীয় রয়েছে-এই মনোভাব সবার মধ্যে কাজ করছে। সে কারনেই দ্বিতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিল্পীরা সবাই এগিয়ে এসেছে। সবাই অসহায় মানুষগুলির পাশে দাড়াতে চায়-তাদের জন্য কিছু করতে চায়-এই অনুভুতি এগিয়ে নিতেই আমারা বন্যার্তদের জন্য এই কর্মসূচী ঘোষণা করে ব্যাপক সাড়া পাচ্ছি। এই কাজে চারুশিল্পীরা তাদের তৃপ্তিনিয়ে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD