সংবাদ শিরোনাম:

বন্যাদুর্গত এলাকায় প্রতিমন্ত্রী পলক, নামলেন কোমর পানিতে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:36:42 am, Saturday, 25 July 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নৌকা এখন চলনবিলের মানুষের একমাত্র ভরসা মন্তব্য করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বানের পানি বাড়ার সঙ্গে সঙ্গে চলনবিলেন দুর্গম কয়েক গ্রামের মানুষ এখন পানিবন্দি। তাদের চলাচলের একমাত্র বাহন এখন নৌকা।

শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে ১৩টি নৌকা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী,সিংড়া ইউএনও নাসরিস বানু,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক নেতরা। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল,ডাল ও শুকরো খাবার সহ পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়।

পরে প্রতিমন্ত্রী পলক দলীয় নেতা কর্মীদের নিয়ে চলনবিলের ডুবন্ত সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন। এ সময় কখনও কখনও কোমর পানিতে নেমে হেঁটে দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং নিজ হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এ সময় তিনি বর্ন্যাতদের উদ্দেশে বলেন, চলনবিলের কোন মানুষ না খেয়ে থাকবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বৈশ্বিক মহামারি মোকাবেলা করে চলেছেন, তেমনি এই ব্যন্যায়ও আপনাদের কোন কষ্ট পেতে দেবেন না। তিনি সব ব্যবস্থ্য করে রেখেছেন। আমাদের নির্দেশ দিয়েছেন আপনাদের সেবা করতে, পাশে থাকতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বন্যাদুর্গত এলাকায় প্রতিমন্ত্রী পলক, নামলেন কোমর পানিতে

প্রকাশের সময় : 01:36:42 am, Saturday, 25 July 2020